ফিচার

কলারোয়ায় বাড়ি ঘর ভাংচুর ও চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ

By daily satkhira

January 24, 2026

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে অবৈধভাবে বাড়ি ঘর ভাংচুর ও চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, কলারোয়ার হিজলদী গ্রামের মৃত শুকুর আলী মিস্ত্রির পুত্র হাবিবুর রহমান চাকুরির সুবাধে যশোরে বসবাস করে আসছিলেন। এদিকে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বড়ভাই রবিউল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। বড় ভাই রবিউল ইসলাম গত ২৪ জানুয়ারি আনারুল ইসলামের পুত্র মো. রাসেল হোসেন, তার স্ত্রী রাবেয়া খাতুনসহ ৫/৭ জনের একটি সংঘবদ্ধ দলবল নিয়ে হাবিবুর রহমানের বাড়িতে হামলা করে। এসময় বাড়ি ঘর ভাংচুর করে এবং বাড়িতে থাকা স্বর্ণের গহনা, মূল্যবান কাগজপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান বাড়িতে যায়। আমি বাড়িতে যেতে না থাকায় সুযোগ বুঝে পরসম্পদ লোভী বড় ভাই নিজের কন্যার প্রভাব খাটিয়ে আমার বাড়িতে লুটপাট ও ভাংচুর চালিয়েছে। আমি আমার লুটপাট হওয়ায় মালামাল উদ্ধার এবং ভাংচুরের ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এঘটনায় তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে রবিউল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ##

২৪.০১.২০২৬