ফিচার

চ্যানেল -নাইন এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মাহমুদ হাসান

By daily satkhira

February 01, 2026

প্রেস বিজ্ঞপ্তি : দেশের জনপ্রিয় স্যালাইট চ্যানেল -নাইন এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মাহমুদ হাসান। পহেলা জানুয়ারি ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের প্রধান মো: আনিছুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

তিনি সংবাদ সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। ১৯৯৭ সালে দৈনিকপত্রদূত পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় নাম লেখান তিনি। পরবর্তীতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন মত, দৈনিক স্বাধীন বাংলাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি কৃষি নির্ভর কনটেন্ট তৈরি করে সুনাম অর্জন করেছেন।

এদিকে তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সকল নেতৃবৃন্দ।