ফিচার

স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তারদের সাইন্টিফিক সেমিনার

By daily satkhira

February 08, 2026

প্রেস বিজ্ঞপ্তি :  বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  দুপুরে খুলনা রোড মোড় স্মার্ট মেডিকেল সেন্টারের হল রুমে সাপুতো ডেইরী অস্ট্রেলিয়া পিটিওয়াই লিঃ এর পণ্য আমদানিকারক আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস্ লিঃ এর সৌজন্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সেক্রেটারি গ্রাম ডাঃ আল আমিন এবং স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। এই সাইন্টিফিক সেমিনারে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় সাতক্ষীরা পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।