ফিচার

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের বিপি দিবস পালন

By daily satkhira

February 22, 2026

প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা বি.পি’র ১৬৯ তম জন্মদিন বি.পি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২ ফেব্রুয়ারি বি.পি দিবস উপলক্ষে জেলা স্কাউট ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা রোভার এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা রোভার স্কাউটসের সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, সাবেক সম্পাদক এস এম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সহকারী কমিশনার নাজমুল হক, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার মেট আল শাহরিয়ার অনিক, রওনিক জাহান প্রাপ্তি, সিনিয়র রোভার মেট ফয়সাল আজম, উৎস কুমার দাস প্রমুখ।

এ সময় সাতক্ষীরার বিভিন্ন কলেজের রোভার এবং গাল ইন রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।