ফিচার

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃ*ত্যু

By daily satkhira

February 22, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মারা গেছেন বড় ভাইও।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুরের সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে চাঁদপুর এলাকার আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মারা যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি স্ট্রোক করলে তৎক্ষনাত স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। একই দিনে দুভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।