ফিচার

শ্যামনগরে মৎস্যঘের পানি উত্তোলনের সময় বিদ্যুস্পৃস্টে এক ব্যক্তির মৃত্যু

By daily satkhira

February 23, 2026

শ্যামনগর প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর গ্রামে অসাবধানতা বসত মৎস্য ঘেরে পানি উত্তোলনের সময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার  দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর গ্রামের সহিলউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,মৎস্য ঘেরে পানি তোলার কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তার ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।