বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দল সাতক্ষীরা জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৫ জানুয়ারী ২০২৬ তারিখে দলটির কেন্দ্রীয় আহবায়ক খন্দকার অহিদুল ইসলাম বাদল এর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মোঃ সাইদুর রহমান পলাশকে আহ্বায়ক এবং মোঃ রবিউল ইসলামকে ০১ নং যুগ্ম আহ্বায়ক করে সাতক্ষীরা জেলা বাস্তহারা দলের কমিটি অনুমোদন দেন।
উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়কবৃন্দ হলেন যথাক্রমে মোঃ বাবলু হোসেন, মোঃ জিকু মোড়ল, মোঃ হাসানুর রহমান, মোঃ রিপন হোসেন, মোঃ বাবলা হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ আরাফাত হোসেন, মোঃ শাহাজান মোড়ল, মোঃ হযরত আলী, মোঃ জাহাঙ্গীর হোসেন মোঃ আবু সাঈদ।
সাতক্ষীরা জেলা বাস্তহারা দলের কমিটি প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান ও জাতীয়তাবাদী বাস্তহারা দল, কেন্দ্রীয় কমিটির সুযোগ্য আহ্বায়ক জনাব খন্দকার অহিদুল ইসলাম বাদল এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি