ফিচার

শ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

February 28, 2026

শ্যামনগর প্রতিনিধি : ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগ তুলে সাতক্ষীরার শ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের পৌর কমিটির উপদেষ্টা পরিতোষ মন্ডল ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সনাতনি সম্প্রদায়ের আয়োজনে শনিবার দুপুরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পূজা উদযোন ফ্রন্টের নেত্রী প্রতিমা রানী হালদার, সুশীলা রানী মন্ডল, হেনা রানী মন্ডল, সুমিত্রা মন্ডল সহ অন্যরা।

তারা বলেন, ধানের শীষে ভোট দেওয়া কি সনাতনের জন্য কোন অপরাধ। আমরা ধানের শীষের পক্ষে ভোট দিয়েছি । ভোটের একদিন আগে শ্যামনগরের কয়েকজন বিএনপির নামধারী নেতা সনাতন ধর্মের নেতা পরিতোষ মন্ডল কে মোবাইল ফোনে হুমকি প্রদান করে ধানের শীষে ভোট না দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এঘটনায় শ্যামনগর থানায় জিডি করা হলে হুমকিদাতারা আরো বেপোরোয়া হয়ে ওঠে। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরও তারা হুমকি ধামকি অব্যাহত রেখেছে। তারা তাদের ভয়ে আমাদের পুরুষরা বাড়িছাড়া হয়ে রয়েছে যুবতী নারীরাও রাতে বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তার দাবি জানাচ্ছি।