ফিচার

দ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারে

By daily satkhira

March 05, 2026

নিজস্ব প্রতিনিধি : বল্লী মো: মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুলকে দ্রুত বিচার আইনের মামলায় কারাগারে পাঠিয়ে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন। আজহারুজ্জামান মুকুল বল্লী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং হাজীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ আগস্ট তৎকালিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান কে জোরপূর্বক হেনস্তা করে সরিয়ে দেন। পরবর্তীতে তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন। এঘটনায় ভুক্তভোগী জামিলুজ্জামান ১৯ নভেম্বর ২০২৪ তারিখে জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ৭১/২৪।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির তদন্তকারী কর্মকর্তা মাছুদ পারভেজ ঘটনার সত্যতা পেয়েছেন মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এদিকে অভিযুক্ত আজহারুজ্জান মুকুল উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাকে নিম্ন আদালতের হাজির হওয়ার নির্দেশ দেন।

সে মোতাবেক বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

এর আগে মামলার ২নং আসামী মহব্বত খান এবং ৫ নং আসামী আজমল হোসেনও জেল খেটেছেন।