প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহর ছাত্রদলের ব্যতিক্রম আয়োজনে বিভিন্ন মাদ্রাসার প্রায় ৪০ জন হাফেজদের নিয়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করে।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসিম ফারুক খান মিঠু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদের স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান ফারুক এম এ রাজ্জাক সাবেক যুগ্ন আহবায়ক সাতক্ষীরা পৌর বিএনপি। কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ রায়হান সিদ্দিকী।
দ্বিতীয় স্থান অধিকার করেন একই মাদ্রাসার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করেন তাকওয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ মোস্তাকিম।