নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘স্বপ্নসিড়ি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃত্ব, মানবিকতা ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে রোভার স্কাউটের সাবেক সদস্যরা মিলিত হয়ে স্মৃতিচারণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
রোববার (১৭ মার্চ) শহরের কফিভিলা রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান আ ন ম গাউছার রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রোভার স্কাউটস-এর কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন, স্বপ্নসিড়ির উপদেষ্টা জামাল উদ্দিন ও রেবেকা সুলতানা এবং সংগঠনের প্রাক্তন সভাপতি আলতাফ হোসেন।
অনুষ্ঠানে স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন সহ-সভাপতি ওহিদুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর তাহমিদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক জাহান প্রাপ্তি, করিমন নেছা শান্তা, সিয়াম, রোভার ফয়সাল আজম, হিমাংশু, আবিরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, রোভার স্কাউটিং তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। স্বপ্নসিড়ির মাধ্যমে প্রাক্তন রোভাররা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।