ফিচার

দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা- নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

March 13, 2026

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, খুন, ধর্ষণ, জমি দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এ কর্মসুচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখা ও সংখ্যালঘু মোর্চার আয়োজনে মানববন্ধন কর্মসুচি চলাকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টার ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ^জিৎ কুমার সাধুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, শিক্ষাবীদ কিশোরী মোহন সরকার, জেলা জুয়েলারী সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত, বাসুদেব সিংহ, সুজন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তন পরবর্তী সাতক্ষীরাসহ দেশজুড়ে হিন্দুদের উপর নিপীড়ন ও নির্যাতন অব্যহত রয়েছে। সাতক্ষীরাসহ দেশব্যাপি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।