ফিচার

সাতক্ষীরায় চার দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রীর মেলেনি সন্ধান : দিশেহারা পরিবার

By daily satkhira

March 15, 2026

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আফরিন (১৯) নামে এক কলেজছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১২ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর চারদিনেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে সামিয়া পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকটাত্মীয়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় সামিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস এবং মাথায় ওড়না।

নিখোঁজ তরুণীর ভাই মো. সালেকিন জানান, “আমার বোন কোথায় আছে বা কী অবস্থায় আছে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

চারদিন ধরে সামিয়ার কোনো খোঁজ না মেলায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি উল্লিখিত বর্ণনার তরুণীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সরাসরি তার ভাই মো. সালেকিন এর মোবাইল নম্বর ০১৬০৮-৪৮৭০১১-এ তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার।