কালিগঞ্জ প্রতিনিধি : চোরাই ভ্যানসহ তিনজনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। বুধবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদরের কুখরালী গ্রামের আজগার আলী গাজীর ছেলে জয়নাল আবেদীন (৩২), সাতক্ষীরা সদরএলাকার নুর ইসলাম গাজীর ছেলে আব্দুর রহমান (৩৪), শ্যামনগরের কাশিমারী গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে শাহাজান কবির শাহীন (৪১) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।