ফিচার

সাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

By daily satkhira

March 19, 2026

জুলফিকার আলি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আমরা বতি গ্রামের শওকত আলীর শারীরিক প্রতিবন্ধী পুত্র মেহেদী হাসান এর টাকা হাতিয়ে নিলো MD Mobil Bazar নামের ফেসবুক পেজ এর প্রতারক চক্র।

এ বিষয়ে মেহেদী হাসান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে,যার জিডি নম্বর ১২৮ তারিখ ০২/০৩/২০২৬।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেহেদী হাসান ০২/০২/২০২৬ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে MD Mobil Bazar নামের ফেসবুক পেজে মোবাইল ফোনের একটি পণ্যের বিজ্ঞাপন থেকে ডেলিভারি চার্জ প্রথমে ৩৫০ টাকা বিকাশ নং ০১৮৪৫৯৯৫২৭৫ প্রদান করি পরবর্তীতে আমি অজ্ঞাতনামা ব্যক্তির কথায় বিশ্বাস করিয়া পরবর্তীতে ৩১৫০ টাকা পুনরায় অগ্রিম প্রদান করি। সর্ব মোট ৩৫০০ টাকা প্রেরণ করি।

পরবর্তীতে আমি টাকা পাঠানোর পরে ০১৬১০৩৪৩৬৪০ ও ০১৮০৬৪৭১২৬৯ নং থেকে কল করে ডেলিভারি ম্যান এর পরিচয় দিয়ে তারা আমাকে বলে আমার সার্ভার এ টাকা এন্ট্রি হয় নাই।

তারা পুনরায় আবার আমাকে টাকা পাঠাতে বলে। যদি আবার টাকা পাঠায় তবে তারা আমার পূর্বের পাঠানো টাকা ব্যাক করে দিতে পারবে। এবং মোবাইল ফোনটি ডেলিভারি করবে। তারপর আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা একই কারণ দেখিয়ে আমার সাথে বিভিন্ন ধরনের তাল বাহনা করে।

এবং আমাকে আবারো টাকা পাঠাতে বলেছে। বর্তমানে তারা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে এবং আমার নাম্বার ব্লক করে দিছে।

এমতা অবস্থায় বিষয়টি দেখভালের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করছি।