নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
শুক্রবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন মদ জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##