প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলেজ মিলনায়তনে এক সভা ৬ এপ্রিল ২০২৬ বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান। বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং অধ্যক্ষ মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।