ফিচার

শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যু

By daily satkhira

April 07, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে বজ্রপাতে ইয়াকুব আলী গায়েন (৫৫) নামের এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী গায়েন কুলতলী গ্রামের মৃত আজিজ গায়েনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন ইয়াকুব আলী। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।