ফিচার

দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধন

By daily satkhira

April 11, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা দিবা নৈশ-কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামান এর শিবপুর ইউনিয়নের বাগানবাড়ির জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে গত ১ এপ্রিল অধ্যক্ষের উপর হামলাকারী একই ব্যক্তিরা গত ৭ এপ্রিল সকাল ১০ টার দিকে প্রকাশ্য দিনের বেলায় অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক দেশি-বিদেশি আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করেছেন।

এর আগে গত ৫ এপ্রিল গভীর রাতে বাড়ির ফার্নিচারসহ বিভিন্ন মালামাল এবং পুকুরের মাছ ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যার নাম্বার ১২১/২৬ এবং সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতির মামলা করা হয়েছে। যার নাম্বার ৪০৭/২৬ এছাড়া গাছ কাটার জন্য একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে। এ ঘটনায় ভুক্তভোগের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।