ফিচার

কলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

By daily satkhira

April 12, 2026

নিজস্ব প্রতিনিধি : ​সাতক্ষীরার কলারোয়ায় বিষধর সাপের কামড়ে এক তরুণীর করুন মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত তরুণীর নাম বিথী খাতুন (১৮)। সে ওই গ্রামের আব্দুল্লাহ সরদারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে বিথী তাদের রান্নাঘর ঝাড়ু দেওয়ার জন্য ভিতরে ঢুকলে হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এসময় তীব্র যন্ত্রণা ছটফট করতে থাকে সে। দ্রুত তাকে তার স্বজনরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল সরদার তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ​এদিকে, তরুণী বিথীর মৃত্যুর খবরে গোটা চন্দনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এমন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।###