ফিচার

সাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানা

By daily satkhira

April 15, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে শহরের বাঙ্গালের মোড় এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু এ দণ্ডাদেশ প্রদান করেন। আদালত মোশাররফ হোসেনকে ১ মাসের কারাদণ্ড এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় তার কাছে অবৈধভাবে মজুদ রাখা ১৭০ লিটার ডিজেল জব্দ করা হয়।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুদ করে আসছিলেন, যা আইনবিরোধী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।