ফিচার

শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

By daily satkhira

April 16, 2026

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বরসা রিসোর্ট হলরুমে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন গ্রীণ কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু। প্রশিক্ষণের মূল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বারসিক এর পরিচালক সৈয়দ আলী বিশ্বাস।

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এবং গ্রীণ কোয়ালিশন আয়োজিত প্রশিক্ষণে স্থানীয় কৃষক, সংগঠক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

বারসিক এর উপকূলীয় আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা গ্রীণ কোয়ালিশন এর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, নাগরিক নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, শ্যামনগর পৌর শাখার সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায়, প্রবীণ নাগরিক নেতা আব্দুল মান্নান, কবি দিলরুবা রুবি, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম.বেলাল হোসাইন, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, বনজীবি নারী শেফালী বিবি, যুব সংগঠক জান্নাতুল নাঈম, হাবিবুর রহমান, পরিবেশকর্মী রাজু আহমেদ, উন্নয়ন কর্মী নাজমুস সাদাত পলাশ, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে কৃষি-জীববৈচিত্র্য সংরক্ষণ, বিকল্প জৈব পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, রাসায়নিক নির্ভরতা হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। পাশাপাশি কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্বের আন্দোলনকে আরও শক্তিশালী করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

কর্মশালা শেষে গ্রীণ কোয়ালিশন নেতৃবৃন্দ কৃষিপ্রতিবেশ, প্রাণ-প্রকৃতি সুরক্ষায় আগামী অর্থবছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করেন।