ফিচার

বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি

By daily satkhira

April 17, 2026

নিজস্ব প্রতিনিধি :  মাত্র পনেরো বছরে দেশের এক নম্বর টেলিভিশন হিসেবে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে সময় টিভি। এটা সম্ভব হয়েছে শুধু মাত্র বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনে। যুগ যুগ ধরে সময় টেলিভিশন দর্শকের হৃদয়ে থাকবে। সময় টিভির পনেরো বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

শুক্রবার বিকালে সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল কাজী আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ আমিনুর রহমান, সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম বাবলা। স্বাগত বক্তব্য রাখেন, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহছান রাজিবসহ অন্যারা।

বক্তারা বলেন, দেশে সংবাদ ভিত্তিক টেলিভিশনে সময় টিভির বিকল্প নেই। সময় টিভি দেশের নির্যাতিন নিষ্পেষিত মানুষের কথা বলে। আপামর জনসাধারণের কথা বলে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা অনিয়ম দুর্নীতির কথা বলে। যে কারনে সময় টেলিভিশনের জনপ্রিয়তা বেড়েছে। দেশের শীর্ষ গণমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে। অবাধ তথ্য প্রযুক্তির যুগেও দ্রুত এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ এগিয়ে সময় টিভি। যুগ যুগ ধরে এভাবে সত্য তথ্য উপস্থাপন করুন। মানুষের পাশে দাড়িয়ে মানবতার জয়গান গেয়ে যাক এই প্রত্যাশা করেন বক্তারা।