ফিচার

চ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকির

By daily satkhira

April 18, 2026

​নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান দীর্ঘ ১৭ বছর পর আবারও অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে পূর্ণ উদ্যমে সম্প্রচারে ফিরে আসছে। বর্ণাঢ্য এই প্রত্যাবর্তনের গর্বিত অংশীদার হিসেবে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির। শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আল-মামুন স্বাক্ষরিত এক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।

নাজমুল শাহাদাৎ জাকির গত এক দশকেরও বেশি সময় ধরে সাতক্ষীরা অঞ্চলে মাঠপর্যায়ে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’ এবং সাতক্ষীরার স্থানীয় দৈনিক ‘পত্রদূত’-এ কর্মরত রয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম, পরিবেশ এবং স্থানীয় নানা ইস্যু নিয়ে নিয়মিত কাজ করেছেন। টেলিভিশনের পর্দায় এবার সাতক্ষীরার প্রান্তিক মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরাই তার প্রধান লক্ষ্য।

​নতুন এই দায়িত্ব প্রসঙ্গে নাজমুল শাহাদাৎ জাকির বলেন, চ্যানেল ওয়ান-এর এই নতুন যাত্রায় যুক্ত হওয়া তার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি জনমানুষের কথা তুলে ধরতে চান। নিজের দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।