প্রেস বিজ্ঞপ্তি : মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর” এর উদ্যোগে মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতা ও বিটুবি নেটওয়ার্কিং- এর এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১ টায় সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে এইচসিজি ক্যান্সার কেয়ার হাসপাতালের সহযোগিতায় এ এক্সক্লুসিভ পার্টনার মিটআপ অনুষ্ঠিত হয়। মেডিকেল ভিসা প্রসেসর সমির এর সভাপতিত্বে মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতা ও বিটুবি নেটওয়ার্কিং এর উপর গুরুত্বপূর্ণ তথ্য
উপস্থাপন করেন,মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর” প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল ইসলাম রাফি। এসময় আরো বক্তব্য রাখেন “মুসকান এন্টারপ্রাইজ “এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন, এইচ সিজি ক্যান্সার হাসপাতাল কলকাতা ইউনিটের হেড অব ইন্টারন্যাশনাল সৌভিক স্যাম,মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর” এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান।
এসময় অনুষ্ঠানে মেডিকেল ট্যুরিজম ফার্ম “কিউর এক্সপ্লোর” এর ৩০ জন্য পার্টনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।