নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতা। শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ মেটাল লিমিটেড এর চেয়ারম্যান এম.ডি দেলোয়ার হোসেন, এসিপিবি সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাড. শহীদ হাসান, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ পেলে।
সাতক্ষীরা চেসক্লাবের উদ্যোগে চেম্বার অব কমার্স ও জালালবাদ মেটাল এর সহায়তায় অনুষ্ঠিত খেলায় অংশ নিতে ভারত ও নেপাল থেকে আর্ন্তজাতিক খেলোয়াড়রা এসেছেন। খেলায় দেশ বিদেশ থেকে আসা মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।