ফিচার

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালা

By daily satkhira

May 07, 2026

নিজস্ব প্রতিনিধি : কলেজ চলাকালিন সময়ে কোচিং চালানোর প্রতিবাদ করা নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় কোচিং এর পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবিলম্বে তাকে গ্রেফতার এবং কোচিং বন্ধের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের সামনে বিক্ষোভ শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীরা কোচিং সেন্টারটি ঘেরাও করে রাখে এবং ওই কোচিং সেন্টারের পরিচালক ডা: সজিবকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। সে সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কোচিং সেন্টারটি ভাংচুরের চেষ্টা করে এবং সড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রায় একঘন্টা যাবত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ কোচিং সেন্টারের পরিচালক ডা: সজিবের কার্যালয় থেকে একটি হার্ড ডিস্ক ও কম্পিটউটার জব্দ করে। এছাড়া কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়।

শিক্ষার্থীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজের সামনে ডা: সজিব বায়োলজি নামের কোচিং সেন্টার পরিচালনা করছেন ডা: সজিব। তিনি কলেজ চলাকালিন সময়ে কোচিং সেন্টারটি পরিচালনা করায় সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলাম প্রতিবাদ জানান। প্রতিবাদের বিষয়টি অবগত হয়ে ডা: সজিব মোবাইল ফোনে শিক্ষক শহিদুল ইসলামের সাথে অশালীন আচরণ করেন। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার ওই ডা: সজিবের গ্রেফতার এবং কোচিং বন্ধের দাবিতে মানববন্ধন, ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলম বলেন, এক শিক্ষকের সাথে এধরনের আচারণ কোন ভাবেই মেনে নেওয়া হবে না।

এঘটনায় সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন সুশান্ত ঘোষ জানান, শিক্ষকদের সাথে এমন আচারণ কোন ভাবেই মেনে নেওয়া যাবে না। যে কারনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোচিং সেন্টারটি সীলগালা করা হয়েছে এবং একটি হার্ড ডিস্ক এবং একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।