ফিচার

আট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্য

By daily satkhira

May 13, 2026

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার (১২ মে) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে এস কে এম আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনজুরুল কবির বাপ্পী, সহ-সভাপতি হিসেবে মো. আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদকে রাখা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ আহমেদ রিপন, শেখ ফারহান মাসুক ও মো. জুয়েল রানা। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহীন ইসলামকে।

চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালের ১৩ জুন শেখ সজিবুজ্জামান সজিবকে সভাপতি এবং মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ছয় বছর পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়।