ফিচার

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

By daily satkhira

May 15, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মে শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে এই শুভেচ্ছা ও আনন্দ মিছিল শুরু হয়।

উল্লেখ্য যে, গত ১২ মে আবু রায়হানকে সভাপতি এবং জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

এসব উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি,সহ-সভাপতি সোহেল রানা। সহ-সভাপতি রিজভী আহমেদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলামসহ অন্যরা।

নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম ও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ রানাসহ জেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন