নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার সুন্দরবনের কাঁকড়া আহরণকারী বনজীবীগুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনা ঘটেছে। সোমবার সকালে খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এঘটনা ঘটে। বনবিভাগের গুলিতের তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের সহযোগীদের। নিহত আমিনুর রহমান (৪৫) গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ আলীর পুত্র। বিকালে লাশ এলাকায় পৌছালে স্থানীয়রা বন বিভাগের কার্যালয় ঘেরাও করে। এসময় বিক্ষুদ্ধ জনতা বন বিভাগের কার্যালয়ে হামলা চালায় এতে। বন বিভাগের ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন।
ফরেস্টার শেখ মো: ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো: মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান (২৭)।
জেলেদের ভাষ্য অনুযায়ী, তারা ওইদিন সকালে শতমুখি খাল এলাকায় কাঁকড়া আহরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করলে একপর্যায়ে গুলি ছোড়া হয় বলে তারা অভিযোগ করেন। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সহকর্মীরা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ হোসেন জানান, লাশ নিয়ে এলাকাবাসী বন বিভাগের কার্যালয় ঘেরাও করে। পরে কিছু লোকজন বন বিভাগে হামলা করে। এতে বন বিভাগের কয়েকজন কর্মী আহত। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।