ফিচার

সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

By daily satkhira

May 18, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে রাজাবাগান এলাকায় এঘটনা ঘটে।

নিহত আইনজীবী কামরুন নাহার ছবি রাজারবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টর আইনজীবী ছিলেন।

নিহতের ভগ্নিপতি এড. ফাহিমুল জানান, রাত ৮টার দিকে তিনি বাড়ির সামনে আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুর রহমান বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।