নিজস্ব প্রতিনিধি : শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে সেপার্দ করে জনতা ।
মঙ্গলবার( ১৯ মে) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়েএ ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম গৌরাঙ্গ সরকার। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ওই বিদ্যালয়ের শিক্ষাথীরা বলেন , মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে ফজরের আযান ও মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন গৌরাঙ্গ সরকার ।
বিষয়টি জানাজানি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন , বল্লী এলাকা থেকে এক শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে । অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তরিত পরে জানানো হবে ।