নিজস্ব প্রতিনিধি: নারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা, অভিযোজন, সুরক্ষা ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা ডিজিটাল হলরুমে এই সভার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভারমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)’-এর উদ্যোগে, ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ এবং ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই রাউন্ড টেবিল সভা অনুষ্ঠিত হয়।
সুশীলদের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার এবং শহর সমাজসেবা অফিসার মোর্শেদুল হক, সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফি-উদ-দৌলা সাগর, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, ক্রিসেন্ট-এর নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সুন্দরবন ফাউন্ডেশন-এর পরিচালক শেখ আফজাল হোসেন, প্রোভা সংস্থার নির্বাহী পরিচালক কুমকুম খাতুন এবং সাংবাদিক আসাদুজ্জামান সরদার।
অনুষ্ঠানে স্থানীয় যুব প্রতিনিধি হিসেবে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুনির্দিষ্ট ও চিহ্নিত সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন অলিভিয়া লাওড়া, রাবেয়া খাতুন, শিহাব সিদ্দিকী, আদ্রিকা সাবা খানম এবং মোহাইমিন হোসেন। সমগ্র প্রোগ্রামটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন এবং মূল প্রবন্ধ (কী-নোট পেপার) উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সোনিয়া পারভিন। বক্তারা উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও যুব সমাজকে সম্পৃক্ত করে একটি জেন্ডার সংবেদনশীল ও টেকসই কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি আসে নারী ও শিশুদের ওপর। এই সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন, এনজিও সমন্বিত প্রচেষ্টায় যুব সমাজ ও নারীদের নেতৃত্বকে সামনে এনে একটি টেকসই, জেন্ডার সংবেদনশীল সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।