ফিচার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

By daily satkhira

May 25, 2026

গত ২২/৫/২০২৬ তারিখে ড্যাফ বাংলাদেশ এনজিও’র নামে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে প্রতারনা নামে সাতক্ষীরার কয়েকটি অনলাইনে প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃতপক্ষে ড্যাফ বাংলাদেশ মূলত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সাথে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানের নিজস্ব জনবল দ্বারা সরকারি প্রতিষ্ঠান সমূহে কাজ করে চলেছে।

 

এখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন করা হয় না। রিজিওয়ানাল অফিসার প্রিতীষ রায় সদ্য নিয়োগ প্রাপ্ত তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার একান্ত নিজস্ব বক্তব্য এটি অত্র সংস্থার প্রধান নির্বাহী বা জেলা সমন্বয়কারীর কোন বক্তব্য নয়। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী : মাহবুবুল আলম মিন্টু, জেলা সমন্বয়কারী ড্যাফ, বাংলাদেশ,সাতক্ষীরা।