ফিচার

সাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরন

By daily satkhira

May 26, 2026

নিজস্ব প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা -২ সদর আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। উপজেলা পরিষদের সার্বিক ব্যাবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

পরে দেবহাটা উপজেলার মানুষের মধ্যেও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা- ২ আসনের সদর ও দেবহাটা উপজেলার পাঁচশত পরিবারের মধ্যে জনপ্রতি দুই হাজার টাকার করে মোট দশ লক্ষ টাকা বিতরণ করা হয়।