ফিচার

শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু

By daily satkhira

May 27, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় এঘটনা ঘটে। নিহত নারী শাহানারা খাতুন(৩৮) পার্শ্বেমারী গ্রামের মৃত জাকের আলী মোল্লার কন্যা। তার ২ বছর বয়সী একটি পুত্র ও ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীরা জানান, সকালে তার মাতা আছিয়া খাতুন পাশ্ববর্তী ঘেরে মাছ ধরতে গিয়েছিল। আকাশে মেঘের ঘনাঘটা দেখে মাকে বাড়িতে ডেকে আনতে যান শাহানারা। ঘের থেকে মাকে নিয়ে ফেরার পতিমধ্যে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তবে তার মা সুস্থ আছেন।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, আমার ইউনিয়নের একজন নারী বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। ঈদের আগের দিন এমন মৃত্যু খবরে মর্মাহত হয়েছি। ##