ফিচার

সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

By daily satkhira

June 10, 2026

প্রেস বিজ্ঞপ্তি : মানব পাচার প্রতিরোধ করতে হলে ঘরে ঘরে গনসচেতনতার গড়ে তুলতে হবে। স্হানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে যেসব সরকারি অফিসের মাধ্যমে সাধারণ মানুষ সরকারের পরিসেবা বা ভাতা গ্রহন করে থাকে সেসব দপ্তর গুলোকে আরো বেশি শক্তিশালী করতে হবে। যেসব পরিবারের সদস্যরা একবার মানব পাচারের শিকার হন সেসব পরিবারে সারা জীবনের লালিত সপ্ন ধ্বংস হয়ে যায় । বিধায় মানব পাচার প্রতিরোধে যেসব আইন আছে তা কঠোর প্রয়োগ করতে হবে।

বুধবার সকালে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলা শহরের একটি আবাসিক হোটেল সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল- এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন ।

সম্মেলনে রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, অগ্রগতি সংস্হার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধ কমিটির এই জেলা সম্মেলনে উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হকসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ইউপি সদস্য, সিটিসি কমিটির সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন ।