ফিচার

নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউন

By daily satkhira

June 23, 2026

প্রেস বিজ্ঞপ্তি : নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মোটর সাইকেল শোডাউন করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে দিনভর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মোটর সাইকেল শো-ডাউনে নিষিদ্ধ সংগঠন মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করা হয়। এতে উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সহ-সভাপতি সোহেল রানা,যুগ্ম সম্পাদক আসিফ মাহমুদ, ফারহান মাসুক, সাবেক যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান,

সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক অর্থ সম্পাদক আমিনুর রহমান, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক রাব্বি, সরকারি কলেজের সাধারণ সম্পাদক মোল্লা সাহাজুদ্দিন,সিটি কলেজের সাধারণ সম্পাদক নাইমুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাদুল হক, আল আমিন, সরকারি কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সানি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য জাহিদুল বাশার, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাদশা ফাহাদ, সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল হোসেন, জুলকার নাইনসহ অন্যরা। ##