ফিচার

হাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠন

By daily satkhira

June 23, 2026

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে, মঙ্গলবার দুপুর ২টায় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সাইফুল আলম পলাশ, রেজাউল করিম ও মনিরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে সাইফুল আলম পলাশ ৮ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিমাই সরকার, সহকারি শিক্ষিকা শেফালী আক্তার শেফা, মারুফা খাতুন,রোজিনা খাতুনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয় এর সাবেক সভাপতি আনারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউর রহমান,ইউপি সদস্য খোরশেদ আলম রিপন,নাছরিন সুলতানাসহ অভিভাবক মন্ডলী।