প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা কালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় ঘোষিত সারা দেশব্যাপী কর্মসূচির আলোকে ২৩ জুন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের আয়োজনে কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের খাওয়াবায়ক শরীফ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে যাক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ফুলতলা মোড় হয়ে কালীগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাস টার্মিনালে এসে মিছিলটি শেষ হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোহাম্মদ নুর ইসলাম, ইব্রাহিম খলিলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় আহ্বায়ক আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাত্রাসীদের তান্ডবের কারণে আমরা দুর্বিসহ সময় কাটিয়েছি। বর্তমানে আমাদের আর পিছানোর জায়গা নাই। তাদের যে কোন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেয়া হবে। প্রশাসনকে এই ফ্যাসিস্টদের ব্যপারে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।