ফিচার

সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

By daily satkhira

June 24, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’আখ্যায়িত করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন)বিকেল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেএবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

প্রবীণ আলেম অধ্যক্ষমাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ওলামা মাশায়েখপরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তমআলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে। তারা অবিলম্বে উক্ত বক্তব্যপ্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান। সমাবেশে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কেঅবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য: গতকাল ২৩ জন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক কায়সার আজিজ সাতক্ষীরা বাসীকে ধর্মান্ধ আখ্যা দিয়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জেলা জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ।