নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরারয় মাদক বিরোধী বাইসাইকেল র্যালি করেছে ভোমরা ইউনিয়ন জামায়াত। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪ টায় ভোমরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র র্যালিটি শুরু হয়।
ভোমরা বন্দরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর মাঠে পৌঁছে র্যালি টি শেষ হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃহাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান,ইউনিট সদস্য মাওঃ ওবায়দুল্লাহ ,ও আব্দুল গাফফার ।
প্রধান অতিথির বক্তব্যে মাওয়ালানা হাবিবুর রহমান বলেন, মাদক আমাদের যুব সমাজ কে গ্রাস করে ফেলেছে, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। জনসচেতনতা গড়ে তুলে ভোমরা ইউনিয়নকে মাদক মুকত করে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে হবে।আগামী দিনের যুবসমাজকে যদি মাদক থেকে দুরে রাখা না যায় তাহলে তারা সমাজের বোঝা হয়ে যাবে।
তিনি আরো বলেন সমাজের জন্য বোঝা না হয়ে সমাজ ও দেশের জন্য সম্পদ হয়ে যান,এটিই হোক আমাদের মাদক বিরোধী র্যালির উদ্দেশ্য।
এসময় সদর উপজেলা জামায়াত,যুবজামায়াত ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এই এই র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালির পূর্বে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় তিন ব্যক্তিকে তিনটি ভ্যান উপহার দেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।