ফিচার

জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

By daily satkhira

June 27, 2026

প্রেস বিজ্ঞপ্তি : জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা ভাই ভাই ট্রেডার্সের বাৎসরিক হালখাতা। শনিবার সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের দুই পর্বের প্রথমে প্রীতিভোজ এবং পরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জায়েদ বিন গফুর, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ভিআরএ এম গোল্ড এর সিনিয়র কর্মকর্তা হাসানুজ্জামান, এস এস স্টীলের মো: আক্কাজ আলী, মো: আকবর আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, মো: আকবর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি প্রকৌশলী মাহমুদ হাসান, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির ম্যানেজার জাহিদ হাসান। বক্তারা পবিত্র কোরআনের উদৃত্তি টেনে বলেন, মহান আল্লাহ সুদ কে হারাম করেছেন। আর ব্যবসা করে হালাল করেছেন। সততা, নিষ্ঠা থাকলে অবশ্যই ব্যবসা এগিয়ে যাবে। ভাই ট্রেডার্স যার উজ্জ্বল দৃষ্টান্ত। ক্রেতা-বিক্রেতার সাথে মেল বন্ধন তৈরি করতে প্রতি বছর প্রীতিভোজ ও পুরস্কার বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে সারা বছরের লেনদেন নিয়ে দুই ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। ##