ফিচার

সাতক্ষীরার কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাকান্ড

By daily satkhira

July 01, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মৎস্যঘের থেকে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সনজিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

 

“রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সাতক্ষীরার সোহানের পাশে প্রধানমন্ত্রী”

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

ভোর রাতে মরদেহ পাওয়া যায় ঠেকরা টু দক্ষিণশ্রীপুর রোডের মাঝামাঝি বড় খালের মাথায় অবস্থিত তার নিজের ঘেরের বাসার সামনে।

নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকান্ড।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।