নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আব্দুল মাজেদের পুত্র আসাদুল মোড়ল (৪৫) ও ইয়ার আলী মোল্যার পুত্র রুহুল আমিন মোল্লা (৩৯)।
র্যাব জানায়, অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।##