কলারোয়া

কলারোয়ায় আমেরিকা প্রবাসী দম্পতির সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

By daily satkhira

July 07, 2026

কলারোয়া প্রতিনিধি: আমেরিকা প্রবাসী দম্পতির সার্বিক সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়াল চাতর আমেরিকা প্রবাসী দম্পতির সার্বিক সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা প্রদান করা হয়।

ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সৌমেন সরকার এবং ডা. ফারজানা রহমান রোগীদের চিকিৎসাসেবা দেন। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

আয়োজকরা বলেন গ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “অনেক মানুষ নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা সহজেই স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পাচ্ছেন। সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানাই।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, “বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে খুবই উপকৃত হয়েছি। ওষুধ ও ডায়াবেটিস পরীক্ষাও বিনামূল্যে হয়েছে। এমন আয়োজন আমাদের মতো মানুষের জন্য অনেক উপকারে আসে।”

মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মো. আলমগীর হোসেন (আমেরিকা প্রবাসী) ও যুবসমাজকে স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও নিয়মিত এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।