ফিচার

আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

By daily satkhira

July 08, 2026

প্রেস বিজ্ঞপ্তি : আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান ২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ইউরোপিয়ন ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং বারসিকের আয়োজনে আাশাশুনি উপজেলা পরিষদ কার্যালয় থেকে র্যালী অনুষ্ঠিত হয়ে উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয় এবং মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়া এনগেজ প্রকল্পের উপজেলা সিএসও সভানেত্রী সাহেলা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজলো সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, ডিবিসি’র জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইনসহ অন্যরা। বারসিকের উপজেলা ম্যানেজার আসাদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার রোকসানা পারভিন, এছাড়া আরো বক্তব্য রাখেন বারসিকের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, বাবলু জোয়ারদার, প্রবীর কুমার, ফাতেমা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় টিকে থাকতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগিয়ে থেমে থাকলে চলবে না। গাছকে বাঁচাতে হবে। তেমন পরিবেশের বিপর্যয় রোধ করতে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করাতে হবে। পলেথিনের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যবহার বাড়াতে হবে। #

##