ফিচার

স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা

By daily satkhira

July 12, 2026

অনলাইন ডেস্ক : শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ কারণে সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/2jEaP9MDfmj8VD7y7) প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

মাউশি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।