ফিচার

সাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধার

By daily satkhira

July 16, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার বাইপাশ সড়কের পাশ থেকে নিহতের মারদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারী আমিরুননেছা (৬৫) কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আফতার আলীর মেয়ে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত দিন আগে বাড়ি শহরের আসেন। কিন্তু দিন অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবার। পরে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। সদর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, বাইপাস সড়কের একটি পরিত্যাক্ত ভবনের মধ্য থেকে মরদেহটি উদ্দার করা হয়। ধারনা করা হয়ে বৃস্টিতে আটকা পড়ে হয়ত সেখানে আশ্রয় নিয়েছিলেন। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বাইপাস সড়কের ধারে একটি নারীর মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে। কলারোয়া থানার জিডি অনুযায়ী মরদেহটি কলারোয়া থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#