ফিচার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্

By daily satkhira

July 16, 2026

নিজস্ব প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জারিন সুবাহ্ চিত্রাংকণ প্রতিযোগিতায়(বালিকা) সে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

গত ১৫ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশসেরা ক্ষুদে চিত্রশিল্পী জারিন সুবাহ্-এর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শুধু জারিন সুবাহ্-ই নয়, সিলভার জুবলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তারা হলো: অন্তরা লাবিবা: ৫ম শ্রেণির এই শিক্ষার্থী ‘বাংলা কুইজ’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে ২য় স্থান অধিকার করেছে। প্রাঞ্জাল সরকার: ৩য় শ্রেণির এই শিক্ষার্থী লোকগীতি’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

উল্লেখ্য, সারা দেশের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মোট ২১টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এত বড় আসরে একই বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থীর এই অর্জন সত্যিই বিরল।

এক যৌথ অভিনন্দন বার্তায় শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসাইন এবং প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি। ###